,

ফিরে গেলেন লিটনও

news-image

স্পোর্টস ডেস্ক : তামিম-সাকিবের দ্রুত বিদায়ের পর মুশফিকুর রহিমের সঙ্গে ইনিংস মেরামতের দায়িত্ব নেন লিটন দাশ। তবে ১২তম ওভারে এসে ধৈর্য হারালেন এই ওপেনার।

লক্ষণ সান্দাকানের সাধারণ মানের বলটি শর্টে ফিল্ডিং করা ধনাঞ্জয়া ডি সিলভার হাতে তুলে দেন। ৪২ বলে ২টি চারে ২৫ রান করেছেন লিটন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ১3 ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৫১ রান করেছে। ব্যাটিংয়ে আছেন মুশফিকুর রহিম ও মোসাদ্দেক হোসেন।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ফিরে যান তামিম ইকবাল। ইনিংসের প্রথম ওভারে ৩টি চারে ১৩ রান করা আক্রমণাত্মক তামিম দ্বিতীয় ওভারে আসা দুশমন্থ চামেরার প্রথম বলেই এলবির ফাঁদে পড়েন। একই ওভারের চতুর্থ বলে ব্যক্তিগত শূন্য রানে এলবি হয়ে মাঠ ছাড়েন সাকিব আল হাসান।

এর আগে বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামে। যেখানে টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার (২৫ মে) খেলা শুরু হয় দুপুর ১টায়। প্রথম ম্যাচ জিতে এরই মধ্যে ১-০ তে এগিয়ে টাইগাররা। আর এ ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হবে।

এ ম্যাচে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন এসেছে। পেসার তাসকিন আহমেদের পরিবর্তে অভিষেক হলো শরিফুল ইসলামের। এছাড়া মিডঅলঅর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনের বদলে একাদশে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। তবে অপরিবর্তিত রয়েছে লঙ্কান দল।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ: দানুশকা গুনাথিলাকা, কুশল পেরেরা (অধিনায়ক/উইকেটরক্ষক), পাথুম নিসানকা, কুশল মেন্ডিস, ধনঞ্জায়া ডি সিলভা, আশেন বান্দারা, দাশুন শানাকা, ওয়ানিন্দু হাসারঙ্গা, ইসুরু উদানা, লক্ষণ সন্দাকান, দুশমন্ত চামেরা।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা