,

ব্রাহ্মণবাড়িয়ায় মাথার খুলি ও মগজ বিহীন শিশুর জন্ম

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় মাথার খুলি ও মগজ ছাড়া কন্যাশিশু জন্ম নিয়েছে। সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে শিশুটি নরমাল ডেলিভারি হয়। জন্ম নেওয়া শিশুটি অসুস্থ হলেও তার মা সুস্থ আছে। এ বিষয়ে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের গাইনী চিকিৎসক মাহফিদা আক্তার হ্যাপী সাংবাদিকদের বলেন, এই শিশু মাথার খুলি ও মগজ ছাড়া জন্ম নিয়েছে।
এমন জন্ম নেওয়া শিশুদের এনেনসেফালি বলে চিকিৎসা বিজ্ঞানে। এই শিশুরা সচরাচর ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টা বেঁচে থাকে। আমরা শিশুটিকে ঢাকা শিশু হাসপাতালে রেফার করেছি। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার জসিম উদ্দিনের স্ত্রী তানজিনা বেগম এ শিশুকে জন্ম দিয়েছেন। জানা যায়, তানজিনা যখন ৭মাসের গর্ভবতী গাইনী চিকিৎসক তাকে আল্ট্রাসনোগ্রাফি করে জানান, জন্ম নিতে যাওয়া শিশুটি শারীরিক ভাবে অসুস্থ হবেন এবং তার মাথার খুলি হবে না। কিন্তু চিকিৎসকের সেই কথা তানজিনার শ্বশুর বাড়ির লোকজন তা কর্ণপাত করেননি।
সোমবার বিকেলে তানজিনার প্রসব বেদনা উঠলে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে, গাইনী বিভাগে কোন প্রকার অপারেশন ছাড়া শিশুটি জন্ম নেয়। শিশুটি জন্ম নেওয়ার পর তার মাথা খুলি ও মগজ ছিল না।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য