,

৪০ দিন পর ভারতে দৈনিক সংক্রমণ ২ লাখের নিচে

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস (কভিড-১৯) মহামারীর দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারত প্রায় ৪০ দিন পর ২ লাখের নিচে দৈনিক আক্রান্ত দেখল। কমেছে মৃত্যুর সংখ্যাও।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণায়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটি সংক্রমিত হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৪২৭ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬৯ লাখ ৪৮ হাজার ৮৭৪ জনে।

একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ হাজার ৫১১ জনের মৃত্যু হয়েছে যা আগের দিন ছিল ৪ হাজার ৪৫৪ জন। এ নিয়ে ভারতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৭ হাজার ২৩১ জনের।

আনন্দবাজার জানায়, প্রায় ৪০ দিন পর ভারতে দৈনিক সংক্রমণ দুই লাখের নিচে নামল। ১৪ এপ্রিল সংক্রমিত হয়েছিলেন ১ লাখ ৮৪ হাজার। ১৫ এপ্রিল প্রথমবার তা দুই লাখের গণ্ডি স্পর্শ করে।

এরপর বাড়তে বাড়তে ৪ লাখ ছাড়িয়ে যায় দৈনিক আক্রান্ত। এমনকি দৈনিক সর্বোচ্চ আক্রান্তে রেকর্ড গড়ে ভারত।

সংক্রমণের ভয়াবহতায় ভেঙে পড়ে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটির চিকিৎসা ব্যবস্থা। দেশটিতে করোনার সংক্রমণের ব্যাপকতার জন্য কুম্ভ মেলার মতো ধর্মীয় গণজমায়েত এবং নির্বাচনী প্রচারণাকে দায়ী করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য