,

করোনায় ফের দ্বিতীয় সর্বোচ্চ দৈনিক মৃত্যুর রেকর্ড ভারতে

news-image

অনলাইন ডেস্ক : গোটা বিশ্বে করোনাভাইরাসের তাণ্ডব কিছুটা কমলেও ভারতজুড়ে এখনও ভয়ঙ্কর ছোবলে প্রাণ কেড়ে নিচ্ছে এই ভাইরাস। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে আরও ৪ হাজার ৪৫৫ জন, যা ভারতের মহামারীর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দৈনিক মৃত্যু। এ নিয়ে ভারতে ৩ লাখ ছাড়াল করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা।

ভারতের জাতীয় স্বাস্থ্য বিভাগের তথ্যানুসারে, গত ১২ দিনেই দেশটিতে অর্ধলাখের বেশি মানুষ মারা গেছেন করোনায়। বিশ্বের একমাত্র দেশ হিসেবে মাত্র ২৬ দিনের মাথায় এক লাখের ওপর মানুষের মৃত্যু হল ভাইরাসটির সংক্রমণে।

প্রাণহানির তালিকায় সবার শীর্ষে মহারাষ্ট্র। শুধু এ রাজ্যেই করোনায় মারা গেছেন ৮৯ হাজারের মতো মানুষ।
পরের অবস্থানেই রয়েছে তামিলনাড়ু, কর্ণাটক ও রাজধানী নয়াদিল্লি। রবিবারও দেশটির দু’লাখ ২৩ হাজার মানুষের শরীরে শনাক্ত হয় করোনাভাইরাস। মোট সংক্রমিত দুই কোটি ৬৭ লাখের বেশি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য