,

ভারতে ভয়ঙ্কর হয়ে উঠছে ব্ল্যাক ফাঙ্গাস, আক্রান্ত ৯ হাজার

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের হানায় বিপর্যস্ত ভারত। এরই মধ্যে দেশটিতে নতুন আতঙ্কের নাম ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাক। ভারতে আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। দেশটিতে এ পর্যন্ত আট হাজার ৮০০ জন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন বলে রবিবার জানিয়েছে বিবিসি।

ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ মিউকরমায়োসিস নামে পরিচিত। এতে মৃতের হার প্রায় ৫০ শতাংশ। আক্রান্ত অনেককে চোখ অপসারনের মাধ্যমে বাঁচানো সম্ভব হয়েছে।

সম্প্রতি ভারতে ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমণের হার বেড়েছে। মূলত কোভিড-১৯ থেকে সেরে ওঠাদের মধ্যেই এই রোগ দেখা যাচ্ছে। সেরে ওঠার ১২ থেকে ১৮ দিনের মধ্যে এই রোগের উপসর্গ দেখা দেয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। কোভিড-১৯ চিকিৎসায় ব্যবহৃত স্টেরয়েডের সঙ্গে এই রোগে সংক্রমণের সম্পর্ক রয়েছে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন ডায়াবেটিস রোগীরা।

ভারতে এ পর্যন্ত যত ব্ল্যাক ফাঙ্গাস রোগী পাওয়া গেছে তার অর্ধেকের বেশিই পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাট ও মহারাষ্ট্রে। আরও অন্তত ১৫টি রাজ্যে ৮০০ থেকে ৯০০ জনের বেশি মানুষের মধ্যে সংক্রমণ পড়েছে। ফলে দেশটির ২৯টি রাজ্যেই ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য