,

আর ইরানের পরমাণু স্থাপনার কোনও দৃশ্য দেখতে পাবে না আইএইএ’

news-image

অনলাইন ডেস্ক : ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ বলেছেন, ইরানের সঙ্গে আইএইএ’র তিন মাসব্যাপী সাময়িক চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে সংস্থাটি আর ইরানের পরমাণু স্থাপনার কোনও দৃশ্য দেখতে পাবে না।

তিনি রবিবার পার্লামেন্ট অধিবেশনে দেওয়া বক্তব্যে বলেন, “২২ মে তিন মাসব্যাপী চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ইরানের পরমাণু স্থাপনাগুলোতে স্থাপিত ক্যামেরার মাধ্যমে সংগৃহিত কোনও ছবি বা ভিডিও আর ওই সংস্থাকে সরবরাহ করা হবে না।”

তিনি বলেন, পাশ্চাত্যের সঙ্গে ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় ইরান তার পরমাণু সমঝোতায় সীমাবদ্ধতা আনার যত প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনওটি এখন আর বাস্তবায়ন করা হচ্ছে না এবং পার্লামেন্ট নিজ উদ্যোগে বিষয়টির ওপর নজরদারি করছে। গত ডিসেম্বরে ইরানের পার্লামেন্টই সরকারকে এ কাজে বাধ্য করতে একটি বিল পাস করেছিল।
কলিবফ বলেন, “২২ মে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। পার্লামেন্টে পাস হওয়া আইনটি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর এ ব্যাপারে পূর্ণ সম্মতি রয়েছে।”

পার্লামেন্টে পাস হওয়া আইনে বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত না ইরানের ওপর থেকে আমেরিকার বেআইনি নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তেহরান আইএইএ’কে এনপিটি চুক্তির বাইরে অতিরিক্ত কোনও সহযোগিতা করবে না যা এতদিন করে আসছিল।

কিন্তু ওই আইনের বাইরেও যাতে আইএইএ ইরানের পরমাণু স্থাপনাগুলোতে বসানো ক্যামেরার মাধ্যমে দূর নিয়ন্ত্রিতভাবে এসব স্থাপনার ওপর নজরদারি করতে পারে সে ব্যাপারে গত ফেব্রুয়ারি মাসে সংস্থাটির সঙ্গে ইরানের তিন মাসব্যাপী চুক্তি হয়েছিল। সে চুক্তির মেয়াদ ২২ মে শেষ হয়ে গেছে। সূত্র: প্রেস টিভি

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য