,

গাজায় সামরিক মহড়া চালাল হামাস

news-image

অনলাইন ডেস্ক :ইসরায়েলের বিরুদ্ধে ১২ দিনব্যাপী যুদ্ধ শেষ হওয়ার পর গাজা উপত্যকায় সামরিক মহড়া চালিয়েছে হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেডস।

ইরানের আরবি স্যাটেলাইট নিউজ চ্যানেল আল-আলম এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেডের শত শত যোদ্ধা অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত হয়ে গাজা শহরের রাজপথে প্রকাশ্যে মহড়া দিয়েছেন। মহড়া থেকে সাম্প্রতিক যুদ্ধে মৃত্যুবরণকারী ব্রিগেডসের অন্যতম কমান্ডার বাসিম ঈসার প্রতি সম্মান প্রদর্শন করা হয়।
হামাসের অন্যতম নেতা ইসমায়েল রেদওয়ান মহড়ার অবকাশে দেওয়া বক্তব্যে বলেছেন, আমরা আজ প্রতিরোধের পূণ্যভূমি গাজার মাটিতে বসে দখলদার শক্তির বিরুদ্ধে বিজয়ের উৎসব করছি।
তিনি বলেন, ইসরায়েলকে মোকাবিলা করার জন্য ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেডস তার সামরিক সক্ষমতা শক্তিশালী করার কাজ চালিয়ে যাবে।

হামাসের এই নেতা বলেন, সাম্প্রতিক যুদ্ধ প্রমাণ করেছে, বায়তুল মুকাদ্দাস আরব ও ইসলামি পরিচয় নিয়ে বেঁচে থাকবে এবং এটি হবে ফিলিস্তিনের চিরকালীন রাজধানী।

গত ১০ মে গাজা উপত্যকার ওপর ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা শুরু হয়। ২১ মে পর্যন্ত চলা এ আগ্রাসনে ৬৯ শিশু ও ৩৯ নারীসহ ২৪৮ ফিলিস্তিনি শহীদ হন। আহত হন আরও ১৯১০ ফিলিস্তিনি।

পক্ষান্তরে ইসরায়েলি আগ্রাসনের মোকাবিলায় দখলীকৃত ভূখণ্ডে চার হাজারের বেশি রকেট নিক্ষেপ করে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো যাতে অন্তত ১৪ ইসরায়েলি নিহত হয়। শেষ পর্যন্ত ফিলিস্তিনিদের প্রতিরোধের মধ্যে ২১ মে মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয় ইসরায়েল।ফলে এ যুদ্ধে ফিলিস্তিনি সংগ্রামীদের বিজয় স্পষ্ট হয় যায়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য