,

৯ জনের দেহে ভারতীয় ধরণ শনাক্ত

news-image

নিউজ ডেস্ক : দেশে ৯ জনের শরীরে করোনার ভারতীয় ধরণ শনাক্ত হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বুলেটিনে সিডিসির লাইন ডিরেক্টর ও মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, আমরা এখন পর্যন্ত ৯টি পেয়েছি একেবারে নিশ্চিত। তবে এখনও জেনোম সিকোয়েন্সিং চলছে। আমরা মনে করি জেনোম সিকোয়েন্সিংয়ের ফলাফল হাতে আসলে সংখ্যাটি বেড়ে যাবে।

করোনার ভারতীয় এ ধরনটির আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে বি.১.৬১৭। মিউটেশনের কারণে এর ৩টি ‘সাব টাইপ পাওয়া গেছে। এর মধ্যে বাংলাদেশে পাওয়া গেছে বি.১.৬১৭.২ ধরনটি।

ডা. নাজমুল বলেন, ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ করার ক্ষমতা অনেক বেশি। এ কারণে এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা আরও জোরদার করতে হবে। অর্থাৎ সঠিকভাবে মাস্ক পরা, হাত জীবাণুমুক্ত করা, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেলা করা- এই কাজগুলো আমাদের আরও বেশি করে মেনে চলতে হবে। অন্যদের তা করার জন্য আরও বেশি করে মনে করিয়ে দিতে হবে। প্রয়োজনে আরও কঠোরভাবে পালন করতে হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য