,

কেবল কার ছিঁড়ে ইতালিতে ১৩ জন নিহত

news-image

অনলাইন ডেস্ক : ইতালির ম্যাগিওর হ্রদের পাশের একটি পাহাড়ে আজ রোববার কেবল কার ছিঁড়ে মাটিতে পড়ে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও শিশু। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পিয়েডমন্ট অঞ্চলে রিসোর্ট শহর এসটেরেসা থেকে মোত্তারোনে পাহাড়ে যাত্রী বহন করার সময় ক্যাবল কার লাইন থেকে ছিড়ে পড়লে এই প্রাণহানির ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যায়, লাইন থেকে ছিঁড়ে পড়া কেবল কারটির ধ্বংসাবেশ বিচ্ছিন্ন অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত ১৩ জন নিহত হয়েছেন। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন পাঁচ ও নয় বছর বয়সী দুই শিশু। তাদেরকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে।

ইতালির আল্পাইনে উদ্ধারকারী বিভাগের মুখপাত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানান, কেবল কারটি যখন দুর্ঘটনার কবলে পড়ে তখন সেখানে থাকা ১১ জনকে অবশ্য জীবিত উদ্ধার করে জরুরি সেবা বিভাগের কর্মীরা। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। কেবল কার দুর্ঘটনার বিষয়ে জরুরি সেবা বিভাগকে স্থানীয় সময় ১২টার সময় খবর দেওয়া হয় বলে জানিয়েছেন একজন কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য