,

হামাস নেতাদের হত্যার হুমকি ইসরাইলের!

news-image

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের হামাস নেতাদের হত্যা হত্যা করে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন ইসরাইলের অর্থমন্ত্রী ইয়াসরাইল কার্তজ। তিনি বলেন, গাজা থেকে কোনো রকেট হামলা হলে হামাস নেতাদের হত্যা করা হবে।

রোববার তিনি স্থানীয় একটি রেডিও স্টেশনে গাজার হামাস নেতাদের উদ্দেশ্যে এ হুমকি দেন।

তিনি বলেন, কোনো রকেট যদি ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহরে বিস্ফোরণ ঘটে তাহলে হামাস নেতাদের হত্যা করে প্রতিশোধ নেওয়া হবে। তিনি জানান, শুক্রবার ইসরাইলি নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে যুদ্ধবিরতির বিষয়টি অনুমোদনের আগে ইসরাইলি নীতির বিষয়ে সম্মতি প্রদান করা হয়।

কার্তজ আরও বলেন, গাজার পুর্নগঠন বিষয়টি শর্তসাপেক্ষ। যেসব ইসরাইলি সেনা ফিলিস্তিনি অঞ্চলে নিখোঁজ রয়েছে, তাদেরকে ফিরিয়ে দেওয়ার পরেই গাজা পুর্নগঠন করা যাবে।

গত শুক্রবার মিসরের মধ্যস্থতায় ১১ দিন ব্যাপী চলা ইসরাইলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যকার সংঘাত বন্ধ হয়।

ফিলিন্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে ইয়েনি শাফাক জানিয়েছে, এ সংঘাতে কমপক্ষে ২৪৮ ফিলিস্তিনি নিহত হন। এর মধ্যে ৬৬ জন ও ৩৯ জন নারী রয়েছেন। এ ছাড়া ২ হাজারের কাছাকাছি ফিলিস্তিনি নাগরিক আহত হন।

অপরদিকে ফিলিস্তিনি ভূখণ্ড গাজা থেকে রকেট হামলায় ১৩ ইসরাইলি ফিলিস্তিনি নিহত হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য