,

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে পিকআপের ধাক্কায় যাত্রী নিহত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে  পিক-আপ ভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত সিএনজির যাত্রী শফিকুল ইসলাম সজল (৪৮) নিহত হয়েছে। রোববার বিকেল উপজেলার মালিহাতা এলাকায় সোপান পাম্পের সামনে এই দুর্ঘটনায় নিহত যাএী কিশোরগঞ্জের ভৈরব এলাকার আবু তাহের মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতা এলাকায় আশুগঞ্জ অভিমুখী ব্যাটারিচালিত একটি সিএনজিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি পিক-আপ ভ্যান ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। সিএনজির একজন যাত্রীর ঘটনাস্থলে মৃত্যু হয়। আহত আরও দুইজনকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজালাল আলম বলেন, সড়ক দুর্ঘটনায় সজল নামে এক যাএী মারা গেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পিক-আপ ভ্যানের চালকে আটক করা যায়নি।  পিক-আপ ভ্যানটি জব্দ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য