,

শ্রীলংকা দলে ৩ জনের করোনা পজিটিভ, ম্যাচ নিয়ে শঙ্কা

news-image

স্পোর্টস ডেস্ক : আর মাত্র ৩ ঘণ্টা পর মিরপুর শেরেবাংলা স্টেডেয়ামে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলংকা।

আর সেই ম্যাচ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। করোনাভাইরাস হানা দিয়েছে লংকান শিবিরে। সেখানে তিন সদস্যের দেহে মিলেছে ছোঁয়াচে এই ভাইরাসের উপস্থিতি।

এই তিনজন হলেন— বোলিং কোচ চামিন্দা ভাস এবং স্কোয়াডের সদস্য ইসুরু উদানা ও শিরান ফার্নান্দো।

এমন খবরে ম্যাচ আয়োজন নিয়ে তৈরি হয়েছে সংশয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্থানীয় সময় বেলা সোয়া ১১টার দিকে প্রথম ম্যাচ বা সিরিজের ভাগ্য নির্ধারণ করবে।

১৬ মে বাংলাদেশে পৌঁছানোর পর তিন দিন রুম কোয়ারেন্টিনে ছিলেন দলটির সব সদস্য। এর পর অনুশীলনের সুবিধা পেলেও বাইরের পৃথিবী থেকে আলাদা ছিলেন সবাই, ছিলেন জৈব সুরক্ষা বলয়ে।

এর পরও করোনায় আক্রান্ত হলেন দলটির তিন সদস্য।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা