,

দৌলতদিয়াঘাটে উপচেপড়া ভিড়, বালাই নেই সামাজিক দূরত্বের

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বেড়েছে ঢাকাফেরত যাত্রীদের চাপ।

বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৬টি ফেরি চলাচল করলেও করোনা সংক্রমণরোধে সরকার দূরপাল্লার পরিবহন বন্ধ রাখায় যাত্রীদের চরম বিপাকে পড়তে হচ্ছে বলে জানান একাধিক যাত্রী।

সরেজমিন রোববার সকাল ৮টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ঘাটে গিয়ে হাসনাহেনা ফেরিতে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

ফেরিতে ভিড় থাকলেও যাত্রীদের মধ্যে ছিল না কোনো রকম সামাজিক দূরত্বের বালাই।

ঢাকার একটি বেসরকারি হাসপাতালের সিকিউরিটি অফিসার ও ঢাকাফেরত যাত্রী আমির হোসেন বলেন, ঈদের ছুটির মধ্যে ঢাকায় বসে ঈদ করেছি, ছুটি না থাকায় বাড়িতে ফিরতে পারিনি। তাই ঈদ শেষে বরিশালে প্রিয়জনদের কাছে গ্রামের বাড়ি যাচ্ছি।

চুয়াডাঙ্গা থেকে ঢাকামুখী যাত্রী আমজাদ হোসেন বলেন, করোনার ঝুঁকি জেনেও ঈদে গ্রামে এসেছিলাম। শনিবার পর্যন্ত ভিড় থাকবে জেনে রোববার সকালে ঢাকায় যাচ্ছি। ঘাটে কোনো ভিড় না থাকায় স্বাচ্ছন্দ্যে যেতে পারছি বলে জানান তিনি।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের দায়িত্বরত টার্মিনাল সহকারী রনি বলেন, যাত্রীদের পারাপারে সার্বক্ষণিকভাবে দৌলতদিয়া প্রান্তে ১৬টি ফেরি চলাচল করছে।

তবে ঢাকামুখী যাত্রীদের চাপ নেই, হঠাৎ করেই ঢাকাফেরত যাত্রীদের উপচেপড়া ভিড় ফেরিতে দেখা যাচ্ছে বলে জানান ওই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য