,

কাবার ইমামকে হামলার চেষ্টা, যুবক গ্রেপ্তার (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামের ইমামের ওপর হামলার চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।গতকাল শুক্রবার কাবা প্রাঙ্গণে জুমার নামাজের খুতবা চলাকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম সৌদি গেজেট।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, জুমার নামাজের আগে খুতবা দেওয়ার সময় ইমামের দিকে লাঠি হাতে তেড়ে যান মসজিদের ভেতরে অবস্থান করা এক ব্যক্তি। এ সময় ঘটনাস্থলে থাকা নিরাপত্তারক্ষীরা তাকে আটক করেন।

হারামাইন শরিফাইনের অফিসিয়াল টুইটার পেজে জানানো হয়, জুমার আগে কাবার ইমাম শেখ বালিলাহ খুতবা দিচ্ছিলেন। এ সময় ইহরাম বাঁধা এক ব্যক্তি তার দিকে আক্রমণাত্বকভাবে তেড়ে যান। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে আটক করে নিরাপত্তারক্ষীরা হেফাজতে নিয়েছেন।

তবে ওই হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়নি। কী কারণে এবং কী উদ্দেশ্যে হামলার চেষ্টা চালানো হয়, এ বিষয়ে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য