,

বাদ পড়া এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ ২৯ মে পর্যন্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশ জুড়ে চলমান করোনাভাইরাস সংকটের কারণে স্থগিত হয়ে যায় এসএসসি পরীক্ষা। প্রথম ধাপে পরীক্ষার্থীরা ফরম পূরণ করতে পারলেও সুযোগ হারায় বহু শিক্ষার্থী। তাদের চলতি বছরের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সুযোগ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। গতকাল রোববার থেকে ২৯ মে পর্যন্ত বিলম্ব ফি ছাড়াই প্রথম দফায় বাদ পড়া এসব শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবে।

ঢাকা শিক্ষা বোর্ডের এক চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, এসএসসি পরীক্ষা ২০২১-এর ফরম পূরণ গত ১ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত সম্পন্ন হয়েছে। কিন্তু করোনার কারণে অনেক শিক্ষার্থী ফরম পূরণ করতে পারেনি। যারা ওই সময় ফরম পূরণ করতে পারেনি, তারা ২২ থেকে ২৯ মে পর্যন্ত বিলম্ব ফি ছাড়াই অনলাইনে ফরম পূরণ করতে পারবেন। শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ ৩০ মে। ফরম পূরণের ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ৫ এপ্রিল বিধিনিষেধ জারি করে সরকার। এর মধ্যেই চলছিল এসএসসি পরীক্ষার ফরম পূরণের কার্যক্রম। পরে বিষয়টি নিয়ে আপত্তি তোলেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে এসএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম স্থগিত করে ঢাকা শিক্ষা বোর্ড।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য