,

পুত্র সন্তানের মা হলেন শ্রেয়া ঘোষাল

news-image

বিনোদন ডেস্ক : মা হলেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। ২২মে, শনিবার শ্রেয়ার ঘর আলো করে এলো ফুটফুটে পুত্র সন্তান। গায়িকা নিজেই সেই খবর শেয়ার করলেন সোশ্যাল হ্যান্ডেলে। জানান, মা-ছেলে দু’জনেই ভালো আছেন।

টুইটে শ্রেয়া লিখেন, ‘সৃষ্টিকর্তার আশীর্বাদে আজ (২২ মে) দুপুরেই পুত্রসন্তানের জন্ম হয়েছে। জীবনে প্রথমবার এমন অনুভূতির সাক্ষী হলাম। আমি এবং আমার স্বামী শিলাদিত্য-সহ পরিবারের সবাই এ মুহূর্তে খুশির জোয়ারে ভাসছি। শুভকামনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।’

শ্রেয়ার এমন খবরে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে। ভক্তরা তো বটেই, বলিউড ইন্ডাস্ট্রির তারকারাও শুভেচ্ছা জানাচ্ছে মিছিলের মতো।

এদিকে অতিথি আসার আগেই নাম ঠিক করে রেখেছিলেন শ্রেয়া-শিলাদিত্য দম্পতি। গত মার্চে টুইটারে সন্তানসম্ভবা হওয়ার খবর শেয়ার করে শ্রেয়া লিখেছিলেন, ‘বেবি শ্রেয়াদিত্য আসছে’! তবে কি নাম হিসেবে শ্রেয়াদিত্যই থাকছে- সেই জবাব এখনও মেলেনি তাদের পক্ষ থেকে।

২০১৫ সালে ছোটবেলার বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন বলিউডের বঙ্গললনা শ্রেয়া।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য