,

স্বাস্থ্যবিধি মেনে চালু হতে পারে লঞ্চ চলাচল

news-image

নিজস্ব প্রতিবেদক : জনসাধারণ এবং লঞ্চ পরিবহন মালিক-শ্রমিকদের দুর্ভোগের কথা বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে চালু হতে পারে লঞ্চ চলাচল। বিআইডব্লিউটিএর কর্মকর্তারা বলছেন, চলমান বিধিনিষেধ আর বাড়ছে কিনা- সে বিষয়ে রবিবার সিদ্ধান্ত নেওয়া হবে। নতুন কোনো নির্দেশনা না থাকলে লঞ্চ চলাচল শুরু হবে। তবে স্বাস্থ্যবিধি মানতে হবে কঠোরভাবে।

এদিকে আগামী ২৪ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে আগের মতো লঞ্চ চলাচলের দাবি জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থা। শনিবার বেলা ১১টায় সদরঘাটে সংগঠনটির এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ৬টি দাবি তুলে ধরেন সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট বদিউজ্জামান বাদল। তিনি বলেন, সড়ক পরিবহন আর নদীর পরিবহন এক না। এখানে খোলামেলা পরিবেশ। সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে আমরা যাত্রী পরিবহন করতে পারি। এর আগেও আমরা স্বাস্থ্য বিধি মেনে লঞ্চ পরিচালনা করেছি।

তিনি বলেন, দীর্ঘদিন নৌযান বন্ধ থাকায় একদিকে যেমন শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন অন্যদিকে লঞ্চেরও ক্ষতি হচ্ছে। প্রতিদিন আমাদের ইঞ্জিন চালু করে রাখতে হয়। অনেক লঞ্চের ইঞ্জিন বিকল হয়ে গেছে। সরকারকে ট্যাক্স পরিশোধ করতে হচ্ছে। এসব করে আমাদের লাখ লাখ টাকা লোকসান হচ্ছে। এভাবে চলতে থাকলে আমরা পথে বসে যাব।তাই আমরা সরকারকে অনুরোধ করছি অবিলম্বে যেন লঞ্চ চালু করে দেয়া হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক বলেন, সরকারি নির্দেশনায় চলমান বিধিনিষেধের কারণে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে সব দিক বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে দ্রুতই লঞ্চ চলাচল শুরু হতে পারে। তবে এ বিষয়ে রবিবার সিদ্ধান্ত আসতে পাড়ে।

তিনি বলেন, শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে লঞ্চ মালিকদের সঙ্গে আলোচনা চলছে। তাদের কাছ থেকে তালিকা চেয়েছি। আমরা চেষ্টা করছি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে প্রণোদনা প্যাকেজ দেওয়া হচ্ছে সেখান থেকে নৌ শ্রমিকদের সহায়তা দেওয়ার। তালিকা অনুযায়ী আমরা তাদের সহায়তা করব।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য