বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবারের ঈদযাত্রায় সড়কে ঝরেছে ৩১৪ প্রাণ

news-image

নিউজ ডেস্ক : এবারের ঈদুল ফিতরের আগে ও পরে ১৪ দিনে দেশে ২৩৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৩১৪ জন নিহত এবং ২৯১ জন আহত হয়েছেন।

শনিবার রোড সেফটি ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৭ থেকে ২০ মে পর্যন্ত ৭টি জাতীয় দৈনিক, ৫টি অনলাইন নিউজপোর্টাল এবং ইলেক্ট্রনিক মিডিয়ার তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। সড়ক দুর্ঘটনার পাশাপাশি একই সময়ে ৪টি নৌ দুর্ঘটনায় ৩ জন একটি রেলপথ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ অনুযায়ী, দুর্ঘটনাগুলোর ৯৪টি (৩৯ দশমিক ৩৩ শতাংশ) জাতীয় মহাসড়কে, ৮৯টি (৩৭ দশমিক ২৩ শতাংশ) আঞ্চলিক সড়কে, ৩৪টি (১৪ দশমিক ২২ শতাংশ) গ্রামীণ সড়কে, ১৮টি (৭ দশমিক ৫৩ শতাংশ) শহরের সড়কে এবং ৪টি (১ দশমিক ৬৭ শতাংশ) অন্যান্য স্থানে সংঘটিত হয়েছে। সবচেয়ে বেশি দুর্ঘটনা কবলিত হয়েছে ট্রাক, কাভার্ডভ্যান এবং পিকআপ।

ফাউন্ডেশনের বিভাগভিত্তিক পরিসংখ্যান বলছে, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে ৩৩ দশমিক ৪৭ শতাংশ, রাজশাহীতে ১৬ দশমিক ৭৩, চট্টগ্রামে ১৪ দশমিক ৬৪, খুলনায় ৮ দশমিক ৭৮, বরিশালে ৬ দশমিক ৬৯, সিলেটে ৭ দশমিক ৫৩, রংপুরে ৬ দশমিক ২৭ এবং ময়মনসিংহ বিভাগে ৫ দশমিক ৮৫ শতাংশ দুর্ঘটনা ঘটেছে।

এছাড়াও দুর্ঘটনার সময় বিশ্লেষণ করে রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, সকালে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ২৮ দশমিক ৮৭ শতাংশ। বিকেলে ২৩ শতাংশ, দুপুর ২২ দশমিক ৫৯ শতাংশ এবং রাতে ১১ দশমিক ৭১ শতাংশ।

ঝিনাইদহ-৪ আসনের সাংসদ এবং কালীগঞ্জ উপজেলার চেয়ারম্যান- এরা দুইজন মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা