মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের পীরগঞ্জে সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার

news-image

রংপুর ব্যুরো : রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংক থেকে মাহমুদা আকতার সুমাইয়া নামের আড়াই বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে পীরগঞ্জ পৌরসভার প্রজাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মাহমুদা আকতার সুমাইয়া ওই গ্রামের মামুন মিয়ার মেয়ে।স্থানীয়রা ও পুলিশ জানায়, শিশু সুমাইয়ার বাবা মামুন ও মা ছালমা বেগম তাকে নানার বাড়িতে রেখে ঢাকায় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন। সুমাইয়াকে নানা-নানি দেখাশোনা করে আসছিলেন।

শনিবার সকালে ১১টার দিকে হঠাৎ তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরে বাড়ির পাশের মতিয়ার রহমানের নির্মাণাধীন সেপটিক ট্যাংকে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা।বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র। তিনি জানান, বিষয়টি আমরা জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এ জাতীয় আরও খবর

ফাইনালের আগের ফাইনাল!

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান

জলাবদ্ধতার স্থায়ী সমাধানে কারণ খুঁজছে চসিক

বিদেশি ভাষা শিক্ষায় ল্যাংগুয়েজ ল্যাব স্থাপনের উদ্যোগ

ষড়যন্ত্র পেরিয়ে জনগণের ভোটে সংসদে এসেছি: সরোয়ার আলমগীর

তিস্তা-সোমেশ্বরীতে পানি বাড়ছে, রংপুরে বন্যার আশঙ্কা

শিক্ষামন্ত্রীকে কটাক্ষ হাসনাত আবদুল্লাহর

তরুণ উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

এমসি কলেজ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড