,

ফেবারিট হিসেবেই সিরিজ শুরু করব : ডমিঙ্গো

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিজেদের সামর্থ অনুযায়ী খেলে জয়ের সুযোগ সৃষ্টি করতে চান।

সিরিজ শুরুর ঠিক আগের দিন শনিবার অনলাইন সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, আমরা একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম। আমাদের গত দুই মাসের ভুল থেকে শিখতে হবে। শুধু অতীতে চেয়ে থাকতে চাই না। সেখান থেকে শিখে তাকাতে চাই সামনে। যদি কাল নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, তাহলে জয়ের সুযোগ সৃষ্টি হবে। ফল তো সব সময় নিয়ন্ত্রণ করা যায় না। কিন্তু আমরা নিজেদের প্রস্তুতি, ভাবনা ও মানসিকতা নিয়ন্ত্রণ করতে পারি।

বাংলাদেশ দল গত দশ ম্যাচে (টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি মিলিয়ে) হেরেছে নয়টি, ড্র করেছে মাত্র একটিতে। পরাজয়ের বৃত্ত থেকে বের হতে লংকান সিরিজকে বড় সুযোগ মনে করছেন কোচ।

তিনি বলেন, সিরিজে দুই দলই সমান সামর্থ্যের দল। আন্তর্জাতিক ক্রিকেটে কিন্তু ঘরের মাঠের সুবিধা অনেক বড় বিষয়। সেদিক থেকে আমরা সিরিজটি ফেবারিট হিসেবেই শুরু করব। আমরা শ্রীলংকাকে ছোট করে দেখতে চাই না। ওদের বেশ কয়েকজন খুবই ভালো ক্রিকেটার আছে। নিশ্চয়ই ওরা নিজেদের সামর্থ্য দেখাতে চাইবে।

একাদশ নির্বাচন নিয়ে কোচ বলেন, তিন পেসার আমাদের জন্য অবশ্যই একটি উপায় হতে পারে। রোববার হয়তো তিন পেসার নিয়েই নামব। সাকিবের ফেরায় ও রিয়াদ বোলিং শুরু করায় স্পিন নিয়ে খুব একটা ভাবতে হচ্ছে না।

উইকেট নিয়ে কোচ বলেন, আমার মনে হয় ওয়ানডে ক্রিকেটের উইকেট ব্যাটসম্যানদের সাহায্য করা উচিত। আমি ভালো উইকেটই প্রত্যাশা করছি। গত কয়েক দিন অনেক গরম পড়ছে। এটা অবশ্য উইকেটের চরিত্রে প্রভাব ফেলবে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের