,

হেফাজত নেতা মনির কাসেমী রিমান্ডে

news-image

আদালত প্রতিবেদক : রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মুফতি মনির হোসেন কাসেমীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।আজ শনিবার ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার এ রিমান্ড মঞ্জুর করেন।

ডিবি পুলিশ মনির হোসেন কাসেমীকে আদালতে হাজির করে পল্টন থানার ওই মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এর আগে গত ২১ মে রাত ৮টা ৪৫ মিনিটের দিকে মনির হোসেন কাসেমীকে রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মতিঝিল জোনাল টিমের সদস্যরা। তিনি সংগঠনটির বিলুপ্ত কমিটির অর্থ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

প্রসঙ্গত, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। সেদিন রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে সংগঠনটি। এ ঘটনায় সংগঠনের বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে পল্টন, মতিঝিল থানাসহ বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য