,

নায়িকা স্বর্ণা জামিনে মুক্ত

news-image

আদালত প্রতিবেদক : প্রতারণা, অর্থ আত্মসাৎ, হত্যাচেষ্টা মামলায় কারাগারে থাকা নায়িকা রোমানা ইসলাম স্বর্ণা (৪০) জামিনে মুক্ত হয়েছেন। মামলায় বাদী সৌদি প্রবাসী কামরুল হাসান জুয়েলের সঙ্গে আপোষের শর্তে তিনি সম্প্রতি ঢাকা মহানগর হাকিম মাসুদ-উর-রহমানের ভার্চুয়াল আদালত থেকে জামিন পেয়েছেন।

আজ শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মোহাম্মদপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মন্ডল আপোষের শর্তে জামিনের মুক্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, স্বর্ণার মা আশরাফি আক্তার শেলী এবং ছেলে আন্নাফি ইউসুফ ওরফে আনানকে আগেই জামিন করিয়ে নেন বাদী কামরুল হাসান জুয়েল। এরপর স্বর্ণাকে নিজ জিম্মায় জামিন করান।

এর আগে গত ১১ মার্চ স্বর্ণার স্বামী সৌদি প্রবাসী কামরুল হাসানের দায়ের করা মামলায় লালমাটিয়া ডি ব্লকের একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। পরদিন আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে তারা কারাগারেই ছিলেন। গত ২০ এপ্রিল স্বর্ণার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলা থেকে জানা যায়, স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ কিছু ভিডিও গোপনে ধারণ করেন স্বর্ণা। ওই ব্যক্তি স্বামী হলেও টাকা না-দিলে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি। এভাবে স্বামীকে ব্ল্যাকমেইলের ফাঁদে ফেলেন স্বর্ণা। এক পর্যায়ে স্বামী বাধ্য হন স্বর্ণাকে ডিভোর্স দিতে। তবে ডিভোর্স আইন অনুযায়ী হয়নি বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে।

স্বর্ণা নিজেকে চিত্রনায়িকা দাবি করলেও তিনি বিজ্ঞাপনে পরিচিত মুখ। ২০১৫ সালে স্বর্ণা অভিনীত ‘রানআউট’ সিনেমাটি মুক্তি পায়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য