,

রংপুরে ৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার, শিক্ষকসহ গ্রেফতার-৩

news-image

রংপুর ব্যুরো : রংপুরের গঙ্গাচড়াতে মাদকদ্রব্য পরিবহনের সময় এক শিক্ষকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।গ্রেফতাররা হলেন- রংপুর নগরীর কেরানীপাড়ার ফনি ভূষণ বোসের ছেলে দি মিলেনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক শুভেন্দু বোস (৪২), ধাপ হাজীপাড়ার রইচ উদ্দিনের ছেলে গাড়িচালক রবিউল ইসলাম (৩৫), হারাগাছ চওড়ারহাটের হবিবার রহমানের ছেলে জাহাঙ্গীর আলম সিরাজ (৩৫)।

শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলার সহকারী পুলিশ সুপার (গোয়েন্দা শাখা) আশরাফুল আলম।তিনি জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের মহিপুর তিস্তা শেখ হাসিনা সড়ক সেতুর কাছে অভিযান চালানো হয়। এসময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়। সেখান থেকে ৭৪ বোতল ফেনসিডিল উদ্ধারসহ এক শিক্ষকসহ ওই তিনজনকে গ্রেফতার করা হয়।

এই চক্রটি দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও কারবারের সঙ্গে জড়িত। নিকটবর্তী লালমনিরহাট জেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে প্রাইভেটকারে মাদক বহন করে রংপুর নগরীর ধাপ মেডিকেল মোড় এলাকাসহ বিভিন্ন স্পটে বিক্রি করে আসছে।আশরাফুল আলম বলেন, এঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গঙ্গাচড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

রংপুরের জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বাদী হয়ে মামলাটি করেছেন। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য