শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারো বাড়তে পারে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা পরিস্থিতি বিবেচনায় আবারো বাড়তে পারে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি। করোনা সংক্রমণের হার ৫ এর নিচে না আসলে আগামী জুন মাসও বন্ধ থাকবে দেশের সব ধরণের শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বাংলাদেশ জার্নালকে এ তথ্য জানিয়েছেন।

সরকারি নির্দেশনা অনুযায়ী ২৯ মে পর্যন্ত বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব মো. মাহবুব হোসেন বলেন, আমরা চেষ্টা করছি পরিস্থিতি স্বাভাবিক হলে প্রথম সুযোগেই যেন শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারি। তবে খোলার বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।

তিনি আরো বলেন, আমরা কীভাবে অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু করতে পারি, কীভাবে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের সঙ্গে সংযুক্ত করা যায় তা নিয়ে এখন কাজ করছি।

এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক বলেন, করোনাভাইরাস সংক্রমণ ৫ শতাংশের মধ্যে আসলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। প্রথমে এসএসসি সমমান এবং এইচএসসি সমমান পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস বাস্তবায়নের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে নেয়া হবে। পর্যায়ক্রমে অন্য ক্লাসগুলোর শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে নেয়া হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক তপন কুমার সরকার এ বিষয়ে বলেন, সরকারের এ মুহূর্তের প্রধান অগ্রাধিকার হচ্ছে যে কোনো মূল্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষার আয়োজন সম্পন্ন করা। কিন্তু বিদ্যমান সংক্রমণ পরিস্থিতিতে কবে নাগাদ পরীক্ষা নেয়া যাবে বা শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যাবে সেটা নিশ্চিত নয়। এ সম্পর্কে কোনো সিদ্ধান্তও হয়নি। তবে আমরা পরীক্ষার সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছি।

উল্লেখ্য, সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পর ৬০ কর্মদিবস এসএসসি পরীক্ষার্থীদের ক্লাস নেয়া হবে। আর ৮৪ কর্মদিবস ক্লাস হবে এইচএসসি পরীক্ষার্থীদের। সেটা অনুযায়ীই কাস্টমাইজড সিলেবাস তৈরি করা হয়েছে। করোনাভাইরাসের কারণে ১৪ মাস ধরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। এর ফলে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রায় চার কোটি শিক্ষার্থী মারাত্মক সমস্যায় পড়েছে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা