,

যাত্রীর চাপ কমেছে দৌলতদিয়া ঘাটে

news-image

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে যাত্রীর চাপ তেমন নেই। গত কয়েক দিন দৌলতদিয়া ঘাটে ঈদ শেষে কর্মস্থলে ফেরত মানুষের উপচেপড়া ভিড় থাকলেও আজ শনিবার সকালে ঘাট এলাকাতে তেমন যাত্রী ও যানবাহন দেখা যায়নি।

রবিবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সরেজমিন দৌলতদিয়া ঘাটে দেখা যায়, ঘাটে তেমন যাত্রী ও গাড়ি নেই। তবে যাত্রী ও যানবাহন পারাপারে সবগুলো চালু রেখেছে ঘাট কর্তৃপক্ষ। যাত্রীর চাপ কম থাকায় এক একটি ফেরি দেরিতে ছেড়ে যাচ্ছে পাটুরিয়ার উদ্দেশ্যে। এ সময় ৫নং ফেরি ঘাটে সকাল ৯টা ৪৫ মিনিট পর্যন্ত কেরামত আলি নামের ফেরিসহ আরও ২ ফেরি ঘাটেই নোঙর রাখা হয়েছে।

এদিকে ঘাট থেকে ফেরি ছেড়ে যাচ্ছে এক থেকে দেড় ঘণ্টা পর পর। যার কারণে এই সুযোগে ফেরিতে উঠে যাচ্ছে অল্প কিছু যাত্রী যা স্বাভাবিক বলেই মনে হচ্ছ। পাটুরিয়া থেকে ছেড়ে আসা ফেরিগুলোতেও তেমন যাত্রীর চাপ লক্ষ করা যায়নি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ফিরোজ শেখ বলেন, গতকাল পর্যন্ত ঘাটে যাত্রীর চাপ ছিল। তবে আমরা যাত্রী ও যানবাহনের চাপ সামলাতে সব ফেরি চালু রেখেছি আমাদের মোট ফেরির সংখ্যা ১৭টি, দুটি ফেরি মেরামতে আছে বাকি ১৫টি ফেরি চলছে।

সংবাদটি লেখা পর্যন্ত সকাল ১০টায় দৌলতদিয়া ঘাটে এলাকায় যাত্রীর চাপ তেমন দেখা যায়নি। তবে ঘাট কর্তৃপক্ষের ভাষ্য মতে, বেলা বাড়ার সাথে সাথে যাত্রীর চাপ বাড়তে পারে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য