,

বিমান দুর্ঘটনায় নাইজেরিয়ার সেনাপ্রধান নিহত

news-image

অনলাইন ডেস্ক : নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইব্রাহিম আত্তাহিরু নিহত হয়েছেন। দুর্ঘটনায় ইব্রাহিম আত্তাহিরুর সঙ্গে থাকা অন্যান্য আরোহীও নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কাদুনায় এ দুর্ঘটনা ঘটেছে বলে বৃটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।

নাইজেরীয় বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, কাদুনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।

উল্লেখ্য, গত জানুয়ারিতেই সেনাপ্রধানের দায়িত্ব নিয়েছিলেন ৫৪ বছর বয়সী আত্তাহিরু। দেশটিতে চলমান জঙ্গি তৎপরতা দমনে সরকারের তৎপরতা বৃদ্ধির পরিকল্পনার অংশ হিসেবেই তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের