শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করুন: এরদোগান

news-image

অনলাইন ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, নারী ও শিশুসহ নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত হত্যাযজ্ঞ চালানোর দায়ে ইসরাইলকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে গোটা বিশ্বের মেনে নেওয়া উচিৎ।

ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে শুক্রবার তিনি এ কথা বলেন। এরদোগান বলেছেন, বিশ্ববাসী ইসরাইলকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা শান্ত হব না। খবর আনাদোলুর।

তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, আমি গোটা বিশ্বের প্রতি আহ্বান জানাচ্ছি- তারা যেন ইসরাইলকে দখলদার ও সন্ত্রাসী হিসেবে ঘোষণা করে। ইসরাইল ১৯৪৭ সাল থেকে দখলবাজির মাধ্যমে পুরো ফিলিস্তিনকে গ্রাস করেছে এবং এখন ফিলিস্তিনিদের জন্য কেবল এক মুঠো ভূমি বাকি আছে।

এরদোগান বলেন, বিশ্ব মানবতা সন্ত্রাসী রাষ্ট্রের যে ধারণা নিয়ে কথা বলে সেটাই হচ্ছে ইসরাইল। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পর শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এসব কথা বললেন।

১১ দিনের বীরত্বপূর্ণ প্রতিরোধের মুখে দখলদার ইসরাইল ফিলিস্তিনিদের শর্ত মেনে শুক্রবার ভোর থেকে যুদ্ধবিরতি বাস্তবায়ন শুরু করেছে। এটাকে ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামের জন্য বড় বিজয় হিসেবে গণ্য করা হচ্ছে।

ইহুদিবাদী ইসরাইলের সন্ত্রাসী হামলায় ৬৬ শিশু ও ৩৯ নারীসহ ২৪৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ হাজার ৯৪৮ জন। অন্যদিকে, হামাসের রকেট হামলায় ইসরাইলে দুই শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা