,

এসএ টিভি চালু হলো, চ্যানেল নাইন রোববারে

news-image

নিজস্ব প্রতিবেদক : বকেয়া পরিশোধ করার পরে চালু হলো বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এসএ টিভি। আর চ্যানেল নাইন বকেয়া পরিশোধ করতে না পারায় চালু হয়নি। আগামী রোববার চালু হতে পারে।

বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) চেয়ারম্যান ড. শাজাহান মাহমুদ আজ শুক্রবার বিকেলে বলেন, ‘এসএ টিভি বকেয়া পরিশোধ করেছে। এতক্ষণে চ্যানেলটি চালুও হয়ে গেছে। চ্যানেল নাইন পরশু (রবিবার) বকেয়া পরিশোধ করবে। ওই দিনই চ্যানেলটি চালু হবে।’

স্যাটেলাইটে সম্প্রচার বন্ধ হলেও এসএ চ্যানেলটি ইন্টারনেটে দেখা যাচ্ছিল। আর ক্যাবল টিভিতে চ্যানেল নাইনের জায়গায় দেখাচ্ছে নো সিগন্যাল।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের ভাড়া বকেয়া থাকায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভি ও চ্যানেল নাইন গতকাল বৃহস্পতিবার থেকে সম্প্রচার বন্ধ করে দেয় বিসিএসসিএল।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য