,

নতুন লুক নিয়ে আসছেন শাকিব খান

news-image

নিজস্ব প্রতিবেদক : গত মার্চ মাসে ঘোষণা এসেছিল শাকিব খান অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির। নানাবিধ কারণে ছবির শুটিং শুরু করা না গেলেও পরিচালক জানিয়েছেন শুক্রবার (২১ মে) আসছে ছবিটির ফার্স্টলুক পোস্টার। শুক্রবার বিকেল ৪টায় প্রকাশ করা হবে ছবির পোস্টারটি। আগামী ২৫ মে থেকে এর শুটিং শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক তপু খান।

‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবিতে শাকিব খানকে একজন সরকারি কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে। জানা গেছে, শাকিব খান পড়াশোনা শেষ করে কর্মকর্তা হিসেবে একটি সরকারি অফিসে যোগদান করেন। সেখানে কাজ করতে গিয়ে নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়েন। যা নিয়ে ছবির কাহিনি সামনে এগোয়।

‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন বুবলী। ছবিটির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য