শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অক্সফোর্ডের টিকার দুই ডোজ ৯০% কার্যকর

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস প্রতিরোধে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার দুই ডোজ ৮৫ থেকে ৯০ শতাংশ কার্যকর।

যুক্তরাজ্যের পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই) গবেষণা চালিয়ে এতথ্য পেয়েছে বলে এক প্রতিবেদেন জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বৃহস্পতিবার পিএইচই জানিয়েছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড টিকার দুই ডোজ উপসর্গ বা লক্ষণগত রোগের ক্ষেত্রেও বেশ কার্যকর।

ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত টিকা ভারতে তৈরি করছে সেরাম ইন্সটিটিউট।

বাংলাদেশে এই টিকা দেওয়া হচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশে ভারত থেকে এসেছে টিকার ১ কোটি ২ লাখ ডোজ।

সাপ্তাহিক পর্যবেক্ষণ প্রতিবেদনে পিএইচই জানিয়েছে, যাদের টিকা দেওয়া হয়নি এমন মানুষের চেয়ে অক্সফোর্ডের টিকা দেওয়া হয়েছে এমন মানুষের মধ্যে কোভিড-১৯ প্রতিরোধে টিকার ৮৯ শতাংশ কার্যকারিতা পাওয়া গেছে। আর ফাইজার ও বায়োএনটেকের টিকার কার্যকারিতা পাওয়া গেছে ৯০ শতাংশ।

টিকাদান কার্যক্রমে দায়িত্বে থাকা ব্রিটিশমন্ত্রী নাদিম জাহায়ি বলেন, অক্সফোর্ডের টিকার ৯০ শতাংশ কার্যকারিতার এই তথ্য অবিশ্বাস্য এক ইতিবাচক প্রভাবের প্রতিফলন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা