শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি : জেরুজালেম পোস্ট

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজাকে রক্তাক্ত জনপদে পরিণত করা ইসরায়েল অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে খবর মিলেছে। মিশরের মধ্যস্থতায় হামাস ও ইসলামী জিহাদের (পিআইজে) সঙ্গে তারা এ যুদ্ধবিরতিতে মত দিয়েছে বলে জানানো হচ্ছে।

বৃহস্পতিবার (২০ মে) সন্ধ্যায় আল জাজিরা টেলিভিশনে এ খবর দেয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট। যদিও আল জাজিরার অনলাইনে এ ধরনের খবর এখন পর্যন্ত মেলেনি।

জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, মিশরের মধ্যস্থতাকারী দূতকে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন—তারা গাজায় সামরিক অভিযানের সমাপ্তি টানতে রাজি।

যুদ্ধবিরতির ধরন ও অন্যান্য দিক নিয়ে আলাপ করতে বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত সদস্যদের সঙ্গে বৈঠকে বসছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বৈঠক শেষে এ সংক্রান্ত ঘোষণা আসতে পারে।

গাজায় ইসরায়েলি বাহিনী যুদ্ধাপরাধ করছে বলে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি জাতিসংঘের এক সভায় অভিযোগ তোলার পর জেরুজালেম পোস্টের এ খবর মিলল। অবশ্য আল-মালিকি ওই অভিযোগ তুলতেই জাতিসংঘের সেই সভা থেকে ওয়াক আউট করেন ইসরায়েলি দূত গিলাদ এরদান।

এর আগে বুধবার (১৯ মে) ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের একজন সিনিয়র কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানান, গাজায় দুই-একদিনের মধ্যেই হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি হবে বলে তারা আশা করছেন।

যদিও এদিনই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েলিদের জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ।

ইহুদি বসতি স্থাপনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের বিক্ষোভ দমনে গত ১০ মে থেকে গাজায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের আগ্রাসনের জবাবে গাজা থেকে রকেট হামলা চালাচ্ছে হামাসও।

ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ২৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৬৫ জনই শিশু। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার বিশাল এলাকা। অন্যদিকে হামাসের রকেট হামলায় প্রাণ গেছে ১২ ইসরায়েলিরও।

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতিয়েরেস বলেছেন, ‘দুনিয়াতে যদি নরক থেকে থাকে, তবে সেখানে বাস করছে গাজার শিশুরা।’

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা