,

বাংলাদেশের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই : উদানা

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নির্ভার ক্রিকেটের মন্ত্র সফরকারী শ্রীলঙ্কা ক্রিকেট দলের। দলটির অলরাউন্ডার ইসুরু উদানা মনে করেন, টাইগারদের বিপক্ষে তাদের হারানোর কিছুই নেই।

ঘরের মাঠে বাংলাদেশকে বিপজ্জনক দল উল্লেখ করে উদানা বলেন, ‘সত্যিকার অর্থে বাংলাদেশ দলে বেশ কয়েকজন সুপারস্টার রয়েছে। অপরদিকে আমাদের দলটি তারুণ্য নির্ভর। তাই আমাদের হারানোর কিছু নেই।’

তবে তাদের লক্ষ্য যে সিরিজ জয় সেটি বলতে ভোলেননি ৩৩ বছর বয়সী, ‘আমি মনে করি আমরা এখানে এসেছি তাদের হারানোর লক্ষ্য নিয়ে। তাদের হারানোর জন্য আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। কারণ নিজেদের মাটিতে বাংলাদেশ খুবই বিপজ্জনক দল। আমরা এটা বেশ ভালোভাবেই জানি।’

বিপিএলে নিয়মিত খেলার কারণে বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে বেশ পরিচিত উদানা। সেই প্রসঙ্গে বলেন, ‘তিন চার বছর ধরে আমি বিপিএলে খেলছি। এখানকার কন্ডিশনের বিষয়ে আমার অভিজ্ঞতা আছে। স্বাগতিকদের হারানোর জন্য আমরা নিজেদের সেরাটা দিয়ে খেলব। এটিই হচ্ছে আমাদের পরিকল্পনা।’

বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ২৩ মে। পরের দুই ম্যাচ ২৫ ও ২৮ মে। সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা