,

নির্জন দ্বীপে মেলিন্ডা, প্রতিদিন ভাড়া এক কোটি ১১ লাখ!

news-image

অনলাইন ডেস্ক : মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নিজের মতো সময় কাটাতে চান মেলিন্ডা গেটস। আর এ জন্য তিনি বেছে নিয়েছেন ক্যারিবিয়ানের গ্রানাডার অন্তর্গত একটি নির্জন দ্বীপকে।

তিনি যে দ্বীপে গিয়ে উঠেছেন তার ভাড়ার অঙ্ক শুনলে চোখ কপালে ওঠার মতো। মেলিন্ডা এই দ্বীপে থাকার জন্য প্রতিদিন ভাড়া দিচ্ছেন এক লাখ ৩২ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় এক কোটি ১১ লাখ টাকা।

বিশ্বের প্রতিটি বিত্তবান মানুষের কাছেই এই দ্বীপটি জনপ্রিয়। গ্রানাডা বিমানবন্দরের খুব কাছে রয়েছে দ্বীপটি। লন্ডন, মিয়ামি, নিউইয়র্ক থেকে সরাসরি বিমানও রয়েছে গ্রানাডায়। এই দ্বীপটির জনপ্রিয়তার জন্যই এই বিমান পরিষেবার ব্যবস্থা।

ব্যক্তিগত বিষয় নিয়ে সংবাদমাধ্যমের টানাটানি যে তিনি একেবারেই পছন্দ করছেন না। তাই এ মুহূর্তে পরিবারের সঙ্গে একান্তে ছুটি কাটাতে পাড়ি জমিয়েছেন ওই নির্জন দ্বীপে।

সঙ্গে নিয়ে গেছেন তার তিন সন্তানকে। রয়েছেন পরিবারের আরও কয়েকজন সদস্য। আপাতত এই দ্বীপেই থাকবেন তিনি। বিল গেটসের সঙ্গে বিবাহবিচ্ছেদ এবং তাদের সম্পত্তি বাটোয়ারার ঝামেলা মিটমাট হয়ে গেলে তবেই ফের নিজের বাড়িতে ফিরবেন বলে জানিয়েছেন মেলিন্ডা।

গ্রানাডার অন্তর্গত এই দ্বীপটির নাম ক্যালিভিগনি। দ্বীপটি মূলত স্থানীয় এক ধনকুবেরের ব্যক্তিগত সম্পত্তি। বিশ্বের বিভিন্ন প্রান্তের বিত্তবানরা ছুটি কাটাতে এই দ্বীপে আসেন। এই দ্বীপ থেকেই ক্রমাগত তার ব্যক্তিগত আইনজীবীর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন মেলিন্ডা।

মোটা অঙ্কের ভাড়া দিয়েই কয়েক দিনের জন্য এই পুরো দ্বীপের সৌন্দর্য উপভোগ করছেন তারা। সমুদ্রে ঘেরা এই দ্বীপে যে রিসোর্টটি রয়েছে, তাতে ২০টি ঘর রয়েছে। শৌচাগার রয়েছে ১০টি।

সুইমিংপুল, স্পা, নানা ধরনের খেলার জায়গা রয়েছে এই রিসোর্টে। বিনোদনের কোনো অভাব নেই এই দ্বীপে। পাশাপাশি প্রকৃতির কাছে থাকার সুযোগ তো রয়েছেই।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য