,

করোনার থাবা : উদ্বিগ্ন রংপুরের দুই শতাধিক নেপালী ও ভারতীয় এমবিবিএস শিক্ষার্থী

news-image

হারুন উর রশিদ সোহেল,রংপুর : করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে স্বজনদের জন্য উদ্বিগ্ন রংপুরে অবস্থানরত মেডিকেলে অধ্যয়নরত দুই শতাধিক নেপালী ও ভারতীয় এমবিবিএস শিক্ষার্থী। লকডাউনে তারা দেশে যেতে পারছেন না।

খোঁজ নিয়ে জানা গেছে, রংপুর মেডিকেল কলেজ ছাড়াও নগরীতে প্রতিষ্ঠিত আরও ৪টি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রায় ৫ শতাধিক বিদেশি শিক্ষার্থী এমবিবিএস ও ডেন্টাল কলেজে অধ্যায়ন করছেন। এর মধ্যে ৯৫ শতাংশ শিক্ষার্থীই নেপালের। গত বছর মার্চে করোনার প্রকোপ শুরু হলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এর মধ্যে বিদেশি অনেক শিক্ষার্থী দেশের বাড়ি চলে গেলেও এখনো দুই শতাধিক শিক্ষাথী রংপুরেই রয়ে গেছেন।

এদের অধিকাংশই নেপালের। তাদের অনেকেই ইন্টার্নশীপ করছেন অথবা শেষবর্ষের শিক্ষার্থী হওয়ায় তারা ইচ্ছে থাকলেও দেশের বাড়ি নেপাল কিংবা ভারতে যেতে পারেননি।সম্প্রতি সময়ে ভারতের পাশাপাশি নেপালেও করোনা সংক্রমণ অস্বাভাবিক বেড়ে গেছে। ফলে রংপুরে থাকা শিক্ষার্থীরা তাদের পরিবার পরিজন নিয়ে সবসময় উদ্বিগ্ন থাকছেন। প্রতিদিনই মোবাইল ফোনে পরিবারের খোঁজ খবর নিচ্ছেন। বিদেশি শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে চললেও দেশে স্বজনরা কতটুকু স্বাস্থ্যবিধি মানছেন এ বিষয়ে উদ্বিগ্ন তারা।

এব্যাপারে কথা হয় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যায়নরত নেপালের শিক্ষার্থী নিরাজ পুরি’র সাথে। তিনি বলেন, নেপালের পারসা জেলায় তাদের বাড়ি। সেখানে বাবা-মা, ভাই, দাদা রয়েছে। তাদের পরিবারের কেউ এখন পর্যন্ত করোনা আক্রান্ত না হলেও আশেপাশের অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন। এ জন্য তিনি সব সময় দুঃশ্চিন্তায় রয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য