,

ইতালিয়ান কাপে চ্যাম্পিয়ন জুভেন্তাস

news-image

স্পোর্টস ডেস্ক : আতালান্তাকে হারিয়ে কোপা ইতালিয়ার শিরোপা জিতেছে জুভেন্তাস। ইতালিয়ান কাপ নামে বেশি পরিচিত ইতালির দ্বিতীয় সেরা টুর্নামেন্টে জুভদের এটি সবমিলে চতুর্দশ শিরোপা।

বুধবার রেজ্জিও মাপেইয়ের মাপেই স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ২-১ গোলে জয় তুলে নেয় জুভেন্তাস।

৩১ মিনিটে দেজান কুলুসেভস্কির গোলে এগিয়ে যায় জুভেন্তাস। তবে প্রথমার্ধেই ম্যাচে সমতা টানে আতালান্তা। ৪১ মিনিটে রুসলান মালিনভস্কি গোল করেন।

দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে জুভেন্তাসের হয়ে ফেদেরিকো চিয়েসা জয়সূচক গোল করেন। সুবাদে দুই মৌসুম পর ফের ইতালিয়ান কাপ ঘরে তুলে তুরিনের ক্লাবটি।

মৌসুমটা জুভেন্তাসের জন্য ছিল হতাশার। চ্যাম্পিয়ন্স লিগ, সিরি আতে ব্যর্থতার পর ইতালিয়ান কাপ জিতে কিছুটা স্বস্তি পেল দলটি। অবশ্য মৌসুমে এটি তাদের দ্বিতীয় শিরোপা। গত জানুয়ারিতে নাপোলিকে হারিয়ে ইতালিয়ান সুপার কাপ জিতেছিল আন্দ্রেয়া পিরলোর দল।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা