,

ব্যাটিংয়ে সাকিব-মাহমুদউল্লাহরা

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডে সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। এই আন্তঃস্কোয়াড প্রস্তুতি ম্যাচটি শুরু হয় সকাল পৌনে ১০টায়, সাভারের বিকেএসপির ৪ নম্বর মাঠে।

প্রাথমিক দলের ২২ জন খেলোয়াড়কে লাল ও সবুজ দলে ভাগ করা হয়েছে। সবুজ দলের অধিনায়ক হিসেবে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। লাল দলের অধিনায়ক তামিম ইকবাল।

প্রস্তুতিমূলক ৫০ ওভারের ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সবুজ দল। রিয়াদের দলে আছেন দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

লঙ্কানদের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন তিন ম্যাচের সিরিজের জন্য ২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই প্রস্তুতি ম্যাচ শেষে ঘোষণা করা হবে চূড়ান্ত স্কোয়াড।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলবে ২৩ মে, মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।

সবুজ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব।

লাল দল: তামিম ইকবাল (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দীন, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের