,

চার দিন পর ভারতে ৪ হাজারের নিচে নামল দৈনিক মৃত্যু

news-image

নিউজ ডেস্ক : কোভিড-১৯ এ বিপর্যস্ত ভারতে টানা চারদিন দৈনিক মৃত্যু চার হাজারের বেশি ছিল। সেটি কমে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৭৪ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে ২ লাখ ৮৭ হাজার ১২২ জনের প্রাণ কেড়ে নিল সর্বনাশা এই মহামারি।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই পরিসংখ্যান জানিয়েছে দেশটির প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে ২ লাখ ৭৬ হাজার ১১০ জনের দেহে। মোট সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৫৭ লাখ ৭২ হাজার ৪৪০ জনে। গত তিন দিন ধরে সংক্রমণ তিন লাখের নিচে নেমে এসেছে।

গত চার দিন ধরে ভারতে দৈনিক মৃত্যু চার হাজারের ঘরে। বুধবার সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড গড়ে দক্ষিণ এশিয়ার দেশটি। এদিন সাড়ে চার হাজার প্রাণহানি ঘটে করোনায়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য