,

বাড়িতে ঢুকে সিঁড়িতে আটকা চিতাবাঘ! (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : করোনার অতিমারিতে ভারতে চলছে লকডাউন। দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যে নতুন করে দেয়া লকডাউনে সবাই বাড়িতেই অবস্থান করছে। এর মধ্যে নতুন আতঙ্ক হয়ে দেখা দেয় চিতাবাঘ। বনের নিজস্ব আবাস ছেড়ে লকডাউনের সুযোগে চিতাটি ঢুকে পড়ে জনবসতিপূর্ণ একটি বাড়িতে। এর পর নিজেই আটকে পড়ে বাড়ির সিঁড়িতে। এর মধ্যে চিতার ধারাল নখের আঁচড়ে জখম হয় তিনজন।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি পৌরসভার ৪৬ নম্বর ওয়ার্ড সংলগ্ন চম্পাসারির সমরনগর এলাকায় জঙ্গল থেকে লোকালয় বহুতল ভকনে ঢুকে পড়ে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। চিতার হামলায় জখম হন জয়ন্ত ভট্টাচার্য, রাজেশ প্রসাদ ও জ্যোতি প্রসাদ নামে তিনজন। তাদের উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

পরে বন কর্মকর্তাদের খবর দেওয়া হয়। বন কর্মীরা এসে চিতাবাঘটিকে ট্রাঙ্কুলাইজার গুলি করে ঘুম পাড়িয়ে বাঘটিকে খাঁচাবন্দী করে। পরে ছেড়ে দেয়া হয় জঙ্গলে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে আজকাল জানায়, সোমবার সকাল ৯ টা নাগাদ এলাকায় চিতাবাঘটিকে প্রথম দেখতে পাওয়া যায়। এরপর বাঘটি স্থানীয় নয়না ছেত্রীর বাড়িতে ঢুকে যায়।

ইটিভির প্রতিবেদনে বলা হয়, সোমবার সকালে বৈকুন্ঠপুর জঙ্গল থেকে একটি চিতাবাঘ সমরনগর এলাকায় ঢুকে পড়ে। সেখানে একটি ব্যক্তিকে প্রথমে আক্রমণ করে। কোনোরকমে বেঁচে যান তিনি। এরপরই চিতাবাঘটি ওই এলাকার একটি বহুতলে ঢুকে পড়ে। সেইসময় উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে স্থানীয়রা বহুতলের একটি সিঁড়ি ঘরের মধ্যে আটকে ফেলে চিতাবাঘটিকে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় প্রধান নগর থানায় ও বন দফতরকে।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় গিয়ে চিতাবাঘটিকে ট্রাঙ্কুলাইজর গুলি করা হয়। তিন ঘণ্টা পর সেটিকে জালবন্দি করা হয়। পরে সেটিকে শুকনার রেঞ্জ এলাকায় ছেড়ে দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য