,

নতুন পাঁচ মামলায় গ্রেফতার হেফাজতের ৩ প্রভাবশালী নেতা

news-image

নিজস্ব প্রতিবেদন : হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় তিন প্রভাবশালী নেতাকে নতুন করে পাঁচ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। হাটহাজারীতে সহিংসতার ঘটনায় দায়েরকৃত এসব মামলায় সেখানকার পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত তাদের গ্রেফতার দেখান।

বুধবার দুপুরে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সার ভার্চুয়াল শুনানি শেষে এ আদেশ দেন।

তিন নেতা হলেন- বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সভাপতি জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মামুনুল হক এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর ঘিরে সম্প্রতি হাটহাজারীতে সহিংসতার ঘটনায় মোট ১০টি মামলা দায়ের করেছে পুলিশ। এসব মামলায় এখন পর্যন্ত ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য