,

ব্রাহ্মনবাড়িয়ায় হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ, ৫ আসামী গ্রেফতার 

news-image
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগর রাস্তার পাশে বিলে হাত পা বাঁধা জবাই করা অটোরিকশা চালক হাবিবুর রহমান (১৬) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। সে উপজেলার দাঁতমন্ডল গ্রামের মোঃ জুনায়েদ খন্দকার ছেলে। এ ঘটনায় হত্যার সাথে জড়িত আসামী জেলার নাসিনগরের নুরপুর গ্রামের  মৃত আক্তার হোসেন ছেলে আবুল কালাম (১৯) ও জিলু মিয়ার ছেলে নুরুল আমিন রুহুল (২০), ব্রাক্ষণশাসন গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে রাফিউদ্দিন শিবলু(২১),  ফেনী জেলার চন্ডিপুর গ্রামের মৃত আহম্মদ চৌধুরী ছেলে আনোয়ার হোসেন শুভ(২৮) ও  হবিগঞ্জ জেলার গিলাতলী গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে অহিদ আলী ও মংগল (৩৫) কে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ০৯/০৫/২১ তারিখে প্রতিদিনের ন্যায়  অটোরিকশা নিয়ে নিহত হাবিবুর বাড়ী থেকে বের হয়। সন্ধ্যার দিকে গ্রেফতারকৃত আসামী  (১) আবুল কালাম(১৯) ও (২) নুরুল আমিন রুহুল (২০)  ৪০০ টাকায় ভাড়ায় ঘুরেবেড়ানোর কথা বলে ভাড়া করেন। রাত ৯ টার দিকে উপজেলার  কুন্ডা বেড়িবাঁধ এলাকায় পৌছার পর  হাত পা বেধে হাবিবকে ধারালো অস্ত্র দিয়ে জবাই ব্যবহৃত মোবাইল ও অটোরিকশাটি  নিয়ে আসামীরা পালিয়ে যায়। পরবর্তীতে অটোরিকশাটি হবিগঞ্জের  মাধবপুরের গিলাতলী গ্রামের অহিদ আলী ও মংগল (৩৫) এর নিকট ২০ হাজার টাকায় বিক্রয় করে।
গোপন সংবাদের ভিওিতে গতকাল মঙ্গলবার হত্যাকান্ডের সাথে জড়িত আসামি আবুল কালাম কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। তার দেওয়া তথ্য মোতাবেক ধানি জমি হতে হত্যাকান্ডে ব্যবহৃত একটি ধারালো ছুরি উদ্ধার করা হয় এবং গোকর্ন ইউপিস্থ চৈয়ারকুড়ি বাজারের মোবাইলের দোকান হইতে মোবাইল সেট উদ্ধারসহ দোকানের মালিক রাফিউদ্দিন শিবলু(২১), কর্মচারি আনোয়ার হোসেন শুভ(২৮) ও অপর আসামি নুরুল আমিন  রুহুল আমিন কে বিজয়নগর থানাধীন তার শ্বশুর বাড়ি থেকে ও আসামি মংগল কে অটোরিকশা সহ মাধবপুর এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
আটককৃত আসামিগন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দায় স্বীকার করেছেন। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের নানী বাদী হয়ে গত (১২) মে  থানায় হত্যা মামলা দায়ের করেছিল। গ্রেফতার আসামীদের জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য