সাংবাদিক রেজিনা ইসলামকে নির্যাতন,হয়রানির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
তৌহিদুর রহমান নিটল ব্রাহ্মণবাড়িয়া : পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রেজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতনের প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তিা দাবীতে নানা কর্মসূচী পালন করেছে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব। বুধবার সকালে প্রেসক্লাব প্রাঙ্গণে জেলা এবং উপজেলা পর্যায়ে বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহনে মানবন্ধন অনুষ্ঠিত হয়।
এতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামির সভাপতিত্বে বক্তব্য রাখেন
প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পীযূষ কান্তি আচার্য্য, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু, সিনিয়র সহ-সভাপতি আল আমিন শাহীন, প্রবীন সাংবাদিক আবদুন নূর প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, স্বাস্থ্য বিভাগ নিজেদের দুর্নীতিকে ঢাকতেই সাংবাদিক রেজিনা
ইসলামকে আটকে রেখে অমানবিক নির্যাতন করেছে এবং তাকে মামলা দিয়ে হয়রাণি করছে। বক্তারা, অবিলম্বে রেজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবীসহ স্বাস্থ্য বিভাগে কর্মরত জেবুন্নেছাসহ স্বাস্হ্য সচিবের অপসারণে প্রতি দাবী জানান।
অন্যথায় দায়ীদের বিচারের দাবীতে সকল সাংবাদিকদের নিয়ে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও একই দাবীতে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচী পালন করে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন।











