,

বাংলাবাজারে ঢাকামুখী যাত্রীদের ভিড়

news-image

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের বাংলাবাজার ঘাটে ঈদের ষষ্ঠ দিনেও ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে। আজ বুধবার সকাল থেকে বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে চলাচলকারী ১৮টি ফেরিতে ঢাকামুখী যাত্রীর ভিড় চোখে পড়ে।

বাংলাবাজার ঘাট কর্তৃপক্ষ বলছে, পাঁচ দিনের তুলনায় আজ ঘাটের ভিড় সবচেয়ে বেশি। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হলেও তা মানছেন না কেউ। সকাল থেকে প্রখর রোদ আর ভ্যাপসা গরমে হাঁপিয়ে উঠছেন যাত্রীরা। অনেকেই ঘাটে এসে অসুস্থ হয়ে পড়ছেন। ফেরিতে গরমের মধ্যে গাদাগাদি করে পদ্মা পারাপারে আবারও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন আহমেদ বলেন, ঘাটে যাত্রীদের চাপ কমছে না। দিন যত যাচ্ছে, যাত্রীদের চাপ ততই বাড়ছে। সকালে ঘাট থেকে ছাড়া প্রতিটি বড় ফেরিতে ২ হাজারের বেশি যাত্রী শিমুলিয়া ঘাটে গেছেন। যানবাহনের চাপও আছে। এ ছাড়া শিমুলিয়া থেকেও আসা যানবাহন ও যাত্রীদের চাপ দেখা যাচ্ছে।

মাদারীপুর থেকে ঢাকামুখী যাত্রী সাব্বির আহমেদ বলেন, ঘাটে ভিড় দেখে মনে হবে না দেশে করোনা মহামারি চলছে। কেউ তো স্বাস্থ্যবিধি মেনে চলছে না। ফেরিতে গা ঘেঁষে গাদাগাদি করে পারাপার হতে হচ্ছে। এভাবে চলতে থাকলে সংক্রমণ কমার বদলে বাড়তে থাকবে।

খুলনা থেকে আসা মনির হোসেন বলেন, ঘাটে আসর আধঘণ্টার মধ্যেই ফেরিতে উঠতে পেরেছেন। রোদের যে তাপ তাতে শরীরের অবস্থা খারাপ।

সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত ঘাটে যাত্রীদের ভয়াবহ ভিড় ছিল বলে জানান বাংলাবাজার ঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মো. আশিকুর রহমান। তিনি আরও বলেন, দলে দলে মানুষ ফেরিতে উঠছে। সকাল ৯টার পর থেকে ফেরিতে ভিড় লেগেই আছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য