শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে টানা দুদিন করোনায় রেকর্ড মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারতে মৃত্যুর মিছিল থামছেই না। দৈনিক মৃত্যুতে একের পর এক রেকর্ড গড়ছে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটি।

এই প্রথম করোনায় একদিনে সাড়ে ৪ হাজারের বেশি মৃত্যু দেখল ভারত।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ৪ হাজার ৫২৯ জনের। এ নিয়ে মোট মৃত্যু হলো ২ লাখ ৮৩ হাজার ২৪৮ জনের।

গত ২৪ ঘণ্টায় দক্ষিণ এশিয়ার দেশটিতে আরও ২ লাখ ৬৭ হাজার ৩৩৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে যা আগের দিনের তুলনায় হাজার চারেক বেশি। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ৫৪ লাখের বেশি মানুষ।

আনন্দবাজার জানায়, ভারতে দৈনিক করোনা সংক্রমণ গত তিন দিন ধরেই তিন লাখের নিচে রয়েছে। কিন্তু সংক্রমণ কমলেও দৈনিক মৃত্যু দিন দিন বেড়েই চলেছে। মহামারী প্রাদুর্ভাবের পর এই প্রথম একদিনে সাড়ে ৪ হাজারের বেশি মৃত্যু দেখল ভারত।

সংক্রমণের লাগাম টেনে ধরতে চলছে জোরদার টিকাদান কর্মসূচি। এখন পর্যন্ত টিকা দেওয়া হয়েছে সাড়ে ১৮ কোটিরও বেশি।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা