,

বুদ্ধদেব ভট্টাচার্য সস্ত্রীক করোনা আক্রান্ত

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তার স্ত্রী মীরা ভট্টাচার্যের শরীরেও করোনা শনাক্ত হয়েছে।

এই সময় জানায়, আপাতত বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন সাবেক এই সিপিএম নেতা। কিন্তু তার স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিপিএম সূত্রে জানা গেছে, বুদ্ধদেব ভট্টাচার্যের অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে তার।

এদিকে মীরা ভট্টাচার্যের অক্সিজেনের মাত্রা অনেকটাই কমে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, কিছুদিন ধরে তাদের শরীরে করোনার বেশ কিছু উপসর্গ লক্ষ্য করা যায়। এরপর তাদের করোনা পরীক্ষা করানোর পরামর্শ দেন চিকিৎসকরা। পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিল বুদ্ধদেব ভট্টাচার্য। বিধানসভা নির্বাচনের ঠিক আগেই শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। ওই সময়ও তার কভিড টেস্ট করানো হয়। কিন্তু রিপোর্ট নেগেটিভ আসে। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ওই সময় তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল।

আপাতত বাড়িতে রেখেই সাবেক এই মুখমন্ত্রীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা রয়েছে।

অন্যদিকে রাতে মীরা ভট্টাচার্যের শারীরিক অবস্থার উন্নতি হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা স্থিতিশীল। অক্সিজেনের মাত্রা ৯৫ থেকে ৯৬ শতাংশ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য