,

গাজায় সংঘাত বন্ধের আহ্বান সৌদি পররাষ্ট্রমন্ত্রীর

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় সামরিক সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফরহান। তিনি বলেন, এটা আমাদের সবাইকে ভুল পথে পরিচালিত করছে। এর অর্থ হলো আমাদের টেকসই শান্তির দিকে যাত্রার পথ আরও কঠিন হয়ে উঠছে।

মঙ্গলবার এএফপিকে দেয়া এক সাক্ষাতকারে বিন ফারহান এসব কথা বলেন। টানা নয়দিন ধরে গাজায় সংঘাত চলছে। এতে এখন পর্যন্ত কমপক্ষে ২১৮ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এদের মধ্যে ৬৩ জনই শিশু। অপরদিকে দুই শিশুসহ ইসরায়েলের ১২ জন নিহত হয়েছে।

জাতিসংঘের সহায়তা সংস্থা মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রায় ৪৫০টি ভবন ধ্বংস বা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৫২ হাজারের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘের মানবিক ত্রাণসহায়তা বিষয়ক সমন্বয়ক জেনস লায়েরকে জানিয়েছেন বাস্তুচ্যুতদের মধ্যে প্রায় ৪৭ হাজার মানুষ গাজায় জাতিসংঘ পরিচালিত ৫৮টি স্কুলে আশ্রয় নিয়েছেন।

নিরীহ ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরায়েলের হামলায় অনেকটাই নীরব ভূমিকা পালন করছে আরব বিশ্বের বিভিন্ন দেশ। দু’পক্ষের লড়াইয়ের নিন্দা আর সংঘাত বন্ধের আহ্বান জানিয়েই যেন তাদের দায়িত্ব শেষ। অথচ মুসলিম দেশগুলো শক্ত অবস্থান নিতে পারলেই ফিলিস্তিনের নিরীহ মানুষদের শক্তি অনেক বেড়ে যেত।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য