মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের দা’বিতে প্রেমিকের বাড়িতে তরুণী

news-image

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে এক তরুণীকে (২০) ঘর বাঁধার স্বপ্ন দেখিয়ে প্রায় দেড় বছর ধরে শারীরিক সম্পর্ক চালিয়ে যাচ্ছিল এক যুবক। মঙ্গলবার (১৮ মে) বিকেল ৩টার দিকে দ্রুত বিয়ে করে ঘরে তোলার জন্য চাপ দিতে ওই যুবকের বাড়িতে যান ওই তরুণী।

অভিযুক্ত ইমরান ইমন (২২) উপজেলার রামপুর ইউনিয়নের পূর্ব হুগলীপাড়া গ্রামের আবু তালেবের ছেলে।

এদিকে বিয়ের প্রস্তাবে ক্ষুব্ধ হয়ে ইমন ও তার বাবা আবু তালেব (৫০) মিলে তাকে বেদম পেটান। মারপিট ও নির্যাতনে রক্তাক্ত ওই তরুণীকে পরে বাবা-ছেলে মিলে চ্যাংদোলা করে পার্বতীপুর উপজেলা পরিষদের উত্তর গেটে ফেলে রেখে পালিয়ে যান। এ সময় স্থানীয় পশ্চিম হুগলীপাড়া গ্রামের গৃহবধূ রেহানা বেগম তাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় রামপুর ইউনিয়ন পরিষদ সদস্য শফিকুল ইসলাম শাফিকে সংবাদ দেন। পরে তারা চিকিৎসার জন্য পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

স্থানীয়রা জানান, পার্বতীপুর পৌর শহরের রোস্তমনগর মহল্লার বাসিন্দা ওই তরুণী পার্বতীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের একটি দোকানে বিক্রয়কর্মী হিসেবে চাকরি করছিলেন। প্রায় বছর-খানেক আগে উপজেলার রামপুর ইউনিয়নের পূর্ব হুগলীপাড়া গ্রামের বেকার যুবক ইমনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই থেকে তার প্রতিমাসের বেতনের টাকা তিনি পুরোটা গ্রহণ করতেন। বলত শিগগিরই তাকে ঘরে তুলবেন। আর এ দাবি জানাতে গিয়ে শারীরিক নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ঠাঁই নিতে হলো তাকে।

ভুক্তভোগী ওই তরুণী সাংবাদিকদের জানান, ইমন শুধু তার প্রতিমাসের বেতনের টাকাই নেননি, বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কও গড়ে তোলেন। নির্যাতিতা তরুণী হতদরিদ্র দিনমজুর পরিবারের মেয়ে হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে সাহস পাচ্ছেন না।

এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, অভিযোগ পেলে তদন্ত-সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

ফাইনালের আগের ফাইনাল!

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান

জলাবদ্ধতার স্থায়ী সমাধানে কারণ খুঁজছে চসিক

বিদেশি ভাষা শিক্ষায় ল্যাংগুয়েজ ল্যাব স্থাপনের উদ্যোগ

ষড়যন্ত্র পেরিয়ে জনগণের ভোটে সংসদে এসেছি: সরোয়ার আলমগীর

তিস্তা-সোমেশ্বরীতে পানি বাড়ছে, রংপুরে বন্যার আশঙ্কা

শিক্ষামন্ত্রীকে কটাক্ষ হাসনাত আবদুল্লাহর

তরুণ উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

এমসি কলেজ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড