,

রাজধানীতে তিনদিনে প্রবেশ করেছে ২৩ লাখ মানুষ

news-image

নিজস্ব প্রতিবেদক : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, গত তিনদিনে ঢাকায় প্রায় ২৩ লাখ মানুষ প্রবেশ করেছে। এরমধ্যে সোমবার (১৭ মে) একদিনেই প্রবেশ করেছে ১২ লাখের বেশি মানুষ। দেশের বিভিন্ন প্রান্তে ঈদ করতে যাওয়া এসব মানুষ এখনও রাজধানীতে ফিরছেন।

ঢাকা ছেড়ে যাওয়া এবং ফেরত আসা মানুষের মোবাইল ফোন অপারেটরের তথ্যভাণ্ডার ও কল প্রবণতা বিশ্লেষণ করে মঙ্গলবার (১৮ মে) তিনি এ তথ্য জানান।

মোস্তাফা জব্বার বলেন, মোবাইল ফোন ব্যবহারকারীদের তথ্য বিশ্লেষণ করে জানা যায়- গত তিনদিনের মধ্যে সোমবার সবচেয়ে বেশি মানুষ ঢাকায় প্রবেশ করেছে, ১২ লাখ ৫ হাজার ৮৭৮ জন। আর তিনদিনে মোট ২২ লাখ ৮২ হাজার ৯৫৪ জন সিম ব্যবহারকারী ঢাকায় প্রবেশ করেছে। এরমধ্যে গ্রামীণফোন ব্যবহারকারী ১০ লাখ ১ হাজার ৩৬৯ জন, রবির ৪ লাখ ৬৬ হাজার ৫৪১ জন, বাংলালিংকের ৬ লাখ ৭৩ হাজার ৪৬০ জন ও টেলিটকের ১ লাখ ৪১ হাজার ৫৮৪ জন গ্রাহক।

এদিকে মোবাইল ফোনের সিম ব্যবহারকারীর হিসাব ধরে দেখা যায়, গত ৪ মে থেকে ১৫ মে পর্যন্ত ১২ দিনে এক কোটির বেশি মানুষ ঢাকা ছেড়েছেন। আর শনিবার (১৫ মে) একদিনে ঢাকায় প্রবেশ করেছেন ৪ লাখের বেশি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য