,

ঘূর্ণিঝড় টাউটি: ভারতীয় নৌবাহিনীর ৫ জাহাজ সাগরে ৯১ জনের খোঁজে

news-image

অনলাইন ডেস্ক : ঘূর্ণিঝড় টাউটির কারণে ভারতের মহারাষ্ট্র এবং গুজরাট উপকূলে আটকে পড়ে চারটি জাহাজ। সেখানে আটকে পড়াদের উদ্ধারে নামে ভারতীয় নৌবাহিনী।

বুধবার সকাল পর্যন্ত ৬৩৮ জনকে উদ্ধার করা হয়েছে। কিন্তু বার্জ পাপা (পি-৩০৫)-এ থাকা ৯১ জনের এখনও খোঁজ পাওয়া যায়নি। তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে নৌবাহিনীর পাঁচটি জাহাজ এবং একটি হেলিকপ্টার।

দেশটির নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় টাউটির দাপটে চারটি জাহাজ ভেসে যায়। সেই জাহাজ থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ৬৩৮ জনকে উদ্ধার করা হয়েছে। পি-৩০৫ বার্জ ছাড়া বাকি তিনটি জাহাজে আটকে থাকা সকলে এখন নিরাপদে রয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার রাতেও পি-৩০৫ বার্জটি মুম্বাই উপকূল থেকে ৩৫ নটিক্যাল মাইল দূরে ছিল বলে জানা গেছে। ওই বার্জে থাকা ১৮০ জনকে উদ্ধার করা হলেও বাকি ৯১ জনকে এখনও উদ্ধার করা যায়নি।

সোমবার রাতে ভারতের পশ্চিম উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় টাউটি। সেই ঝড়ের দাপটে গুজরাটে মৃত্যু হয়েছে ১৩ জনের। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ১৬ হাজার বাড়ির।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য