,

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ী স্বামীর পেট্রোলের আগুনে স্ত্রীর মৃত্যু

news-image
নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আনোয়ারপুর গ্রামে ডলি আক্তার (৪০) নামে এক নারী স্বামীর দেওয়া আগুনে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। ঈদের দিন অগ্নিদগ্ধ হলেও ওই নারী চিকিৎসাধীন অবস্হায় মঙ্গলবার সকালে ঢাকার একটি হাসপাতালে মারা যান।
ডলির পরিবার ও এলাকাবাসি বলেন, কাজল ভূঁইয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।  তার বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি  মামলা রয়েছে। ডলির সংসারে দুই ছেলে ও দুই মেয়ে থাকলেও বিভিন্ন কারণে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ছিল। ঈদের আগের দিন ও ঈদের দিন এসব নিয়ে দুজনের মধ্যে বিরোধ হয়। ঈদের দিন সকালে প্রথমে স্বামীর মারধরের শিকার হন ডলি। একপর্যায়ে  মোটরসাইকেল থেকে পেট্রোল এনে ডলির গায়ে আগুন লাগিয়ে দেয় কাজল। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান।
আখাউড়া থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, কাজল বিরুদ্ধে থানায় ৮টি মামলা রয়েছে। শাহবাগ থানা পুলিশের মাধ্যমে ওই নারীর মৃত্যুর ময়নাতদন্ত করা হবে। পরিবারে পক্ষ থেকে লিখিত অভিযোগের প্রাপ্তি স্বাপেক্ষে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য