,

অনুশীলনে ফিরলেন সাকিব-মোস্তাফিজ

news-image

স্পোর্টস ডেস্ক : কোয়ারেন্টাইন শেষ হওয়ার কথা ছিল ২০ মে। তার আগেই অনুশীলনে ফিরতে তাদের লাগত বিশেষ অনুমতি। ওই অনুমতি দ্রুত মিলে যাওয়াই মঙ্গলবারই জাতীয় ক্রিকেট দলের সাথে যোগ দিয়েছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। করেছেন অনুশীলনও।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করলো বাংলাদেশ দল। এ দিন বিকাল সাড়ে ৪টা থেকে অনুশীলন শুরুর কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে অনুশীলন শুরু করতে দেরি হয়। টানা বৃষ্টির কারণে পরেও বেশি সময় অনুশীলন হয়নি।

অনুশীলনে ঘোষিত প্রাথমিক দলের সব ক্রিকেটারই অংশ নেন। অনুশীলন শেষে জৈব সুরক্ষা বলয়ে ঢুকবেন বাংলাদেশের ক্রিকেটাররা। জৈব সুরক্ষা বলয় নিশ্চিত করতে এক সপ্তাহ আগে হোটেলের নির্দিষ্ট কর্মকর্তা ও গ্রাউন্ডসম্যানদের আইসোলেশেনে পাঠিয়েছে বিসিবি।

২৩ মে থেকে শুরু হবে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দিবারাত্রির ম্যাচগুলো মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তবে তার আগে ২১ মে বিকেএসপিতে নিজেদের মধ্যে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা